পূজার মুখে দুঃসাহসিক চুরি দুর্গাপুর স্টেশন বাজারে স্থানীয় একটি পরিচিত রেডিমেড কাপড়ের দোকানে, আতঙ্কিত আশেপাশের দোকানদার ও এলাকাবাসীরা
সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান : শনিবার গভীর রাত্রে ছাদের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি দুর্গাপুর স্টেশন বাজারে স্থানীয় একটি পরিচিত রেডিমেড কাপড়ের দোকানে ।
গতকাল অর্থাৎ শনিবার গভীর রাতে ছাদের গ্রিল কেটে একদল দুষ্কৃতীর দোকানে ঢোকে দোকানের ক্যাশ কাউন্টার থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে চম্পট দেয় এছাড়াও ক্যাশ বাক্সে থেকে কর্মচারীদের বেতনের টাকা লুট হয়েছে বলে মালিক সূত্রে জানা গিয়েছে।
দোকানের মালিক আরো জানন, যেহেতু এই দোকান কাপড়ের দোকান দোকানের বিদ্যুৎ সংযোজন থাকলে শর্ট সার্কিট হয়ে দোকানে আগুন ধরার ভয় থাকে সেহেতু সিসিটিভি থাকা সত্বেও বন্ধ করা ছিল সিসিটিভি । লুট হওয়া অর্থের পরিমাণ আনুমানিক প্রায় চার লক্ষ টাকা । ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানা পুলিশ । যদিও অধরা দুষ্কৃতিদের দল । আরো কিছু চুরি হয়েছে নাকি তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে দোকানের মালিক ।
জানা গিয়েছে ওই এলাকার কয়েকদিন আগেও চুরির ঘটনা ঘটেছে । এখন প্রশ্ন হচ্ছে দোকানে থাকা ক্যাশের কথা দুষ্কৃতীরা জানলো কিরম করে? পুজোর মুখে এরকম ঘটনা ঘটে যাওয়ায় আশেপাশে দোকানদারদের মনেও আতঙ্ক ছড়িয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে ।
